Posts

Showing posts from September, 2020

ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউটের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা

Image
ভোলা জেলা সদরে সর্বপ্রথম স্থাপিত ও অটোমেশন পদ্ধতিতে পরিচালিত প্রাইভেট পলিটেকনিক ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে পাঠদানের কার্যক্রম শুরু হয়। তারপর থেকে দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের ১০০% ত্বাত্তিক ক্লাস ও ব্যবহারিক ক্লাস করার ফলে ১০০% পাশ করছে। ৮ম পর্ব পাশের আগেই ৮০-৯০% শিক্ষার্থীর চাকুরী পাওয়া সত্যেও কিছু কুচক্রি মহল উক্ত প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ভাবে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অধ্যক্ষ ইঞ্জিঃ দিবাকর দে বি এসসি ইঞ্জিনিয়ারিং(ইসিই) কোলকাতা, ভারত, আইইবি এম-২৩১৯৮

পুঠিয়ায় ট্রাক ড্রাইভার হত্যায় ২৫ জনের বিরুদ্ধে মামলা আটক ৫

Image
নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল বাহিনীর মারপিটে আবু মোতালেব (৪২) নামের এক ট্রাক ড্রাইভার নিহতের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার নিহতের স্ত্রী নারগিস বেগম বাদি হয়ে পুঠিয়া থানায় এ মামলাটি দয়ের করেন। এদের মধ্যে ৫ জনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃরা হলো, পুঠিয়া উপজেলার বাসুপাড়া গ্রামের তালেব উদ্দীন (২৮), বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার জসিম উদ্দীন (২৫), মোহাম্মদ শাহ (২৫), শিশির আহম্মেদ (২৪) ও রুম্মান আলী (২২)। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা মামলার ১৩ জনের বিরুদ্ধে নাম উলেøখ এবং অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যেই তালিকাভূক্ত ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বাকিদের আটককের চেষ্টা অব্যাহত আছে। নিহত ট্রাক ড্রাইভারের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উলেøখ্য গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় নিহত ট্রাক ড্রাইভার মোতালেব বাগমারা উপজেলার ভাবানিগঞ্জ থেকে ট্রাক চালিয়ে পুঠিয়া উপজেলার দিকে আসছিলো। ট্রাকটি তাহেরপুর হাট পার হওয়ার সময় একটি খাসি তার ট্রাককের চাকায়...